এলেক্স এপ্সটেইন-এর গল্প – অনুবাদ: কাজী মুনতাসির বিল্লাহ
বাস্তবের খোয়াবনামা : যেভাবে এক পাঁচ বছরের শিশু আমাকে তা ব্যাখ্যা করে
শিশু- স্বপ্নে কি কোন বম্ব শেলটার থাকে? আমি- এ কথা শুধাও কেন?
শিশু- কারণ শুনেছি স্বপ্নেতে সাইরেন, বুঝি নাই আমি, কোথায় লুকোতে হবে… আমি- তো… কী করলে গো, শেষমেশ?
শিশু- জেগে উঠলাম আমি!
যেভাবে নাচতে হয়
‘জনাব মৃত্যুদূত, (তুমি) নাচবে আমার সাথে?’, শুধালো ছোট্ট মেয়ে। ‘শিখিনি যে আমি, কীভাবে নাচতে হয়!’, স্বীকারেন যমদূত। ‘(যদি) ধরতে আমার হাত’, মেয়েটির প্রস্তাব, ‘(তবে) শিখিয়ে দিতাম আমি’। ‘জানি না গো মেয়ে, সে সময় আছে কিনা’, মৃত্যু জানান দিলো, ‘বোমা পড়বার সময় আগত প্রায়’। ‘তাও তুমি হাত ধরো’, ছোট্ট মেয়েটি বলে, ‘একলা নাচতে ভয় হয় খুব, জানো?’
[লেখাটি সাহিত্য পত্রিকা-ওঙ্কার ২০১৫ ফাল্গুন সংখ্যায় প্রকাশিত]
মার্কিন লেখক ইয়ারডিন গ্রিনস্প্যান।
এলেক্স এপ্সটেইন। ইসরাইলীয় লেখক।
মূল: এলেক্স এপ্সটেইন। জন্ম: ১৯৭১।
ইসরাইলীয় লেখক, জন্ম লেনিনগ্রাদ।
হিব্রু থেকে ইংরেজি অনুবাদ করেছেন মার্কিন লেখক ইয়ারডিন গ্রিনস্প্যান। গুয়ের্নিকাতে প্রকাশিত (সেভেন মাইক্রো-স্টোরিজ অন ওয়ার এন্ড অনলি ওয়ান অন লাভ) থেকে দুইটি অনুগল্প এখানে দেয়া হল।

লেখক ও ব্লগার। প্রকাশিত গ্রন্থ : বব মার্লি, রেগে, রাস্তাফারাই। ফটোক্লিক : আশরাফ।
শাইলক কথা অমৃত সমান! – হাসান জাফরুল
রয়া ও নন্দিনী – নাদিয়া ইসলাম
বমি বিকার অথবা অকাল স্খলন – অমল আকাশ
ফাঁকি – আল-বিরুনী প্রমিথ

