নিকানোর পাররা-এর কবিতা, অনুবাদ : আজফার হোসেন
নির্দেশনামা
প্রার্থনা চলবে না। হাঁচি মারা,
থুতু ফেলা, তারিফ করা, হাঁটু গেড়ে বসা,
পূজা করা, গর্জন-তর্জন, কাশ ফেলা, নাক ঝাড়া
সব নিষিদ্ধ এখানে।
ঘুমানো চলবে না এই চত্বরে।
টিকা দেয়া, ফুসুরফুসুর, কাউকে বাতিল করা,
একসঙ্গে সুর ভাঁজা, পালানো, ধরাধরি
সব বন্ধ এইখানে।
দৌঁড়ানো তো একেবারেই হারাম।
ধূমপান নিষিদ্ধ। নিষিদ্ধ চোদাচুদি।
মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র
মুক্তি যেখানে মূর্তি হয়ে থাকে।
[লেখাটি সাহিত্য পত্রিকা-ওঙ্কার ২০১৫ ফাল্গুন সংখ্যায় প্রকাশিত]
নিকানোর পাররা। লাতিন আমেরিকার চিলির কবি।
লেখক : নিকানোর পাররা লাতিন আমেরিকার চিলির কবি। নিকানোর পাররা’র জন্ম ১৯১৪ সালে। প্রাতিষ্ঠানিক পড়াশোনার কারণে অঙ্কশাস্ত্রবিদ এবং পদার্থবিজ্ঞানী হিসাবে পরিচিতি পেলেও তিনি চিলির এবং লাতিন আমেরিকার একজন প্রধান কবি হিসাবেই স্বীকৃত। এই পাররাই লাতিন আমেরিকায় ‘অ্যান্টিপোয়েম’ এবং ‘এমারজেন্সি পোয়েম’-এর ধারণাকে ও চর্চাকে কিছুটা সময়ের জন্য হলেও জনপ্রিয় করেছিলেন। এছাড়া সনাতন বুর্জোয়া নন্দনতত্ত্বের বিরুদ্ধে দাঁড়িয়েই কবিতাকে তীব্র গদ্যগন্ধী করে তোলায় ছিল তার আগ্রহ।

লেখক ও শিক্ষক। ফটোক্লিক : শর্মি হোসেন।
শাইলক কথা অমৃত সমান! – হাসান জাফরুল
রয়া ও নন্দিনী – নাদিয়া ইসলাম
বমি বিকার অথবা অকাল স্খলন – অমল আকাশ
ফাঁকি – আল-বিরুনী প্রমিথ
